বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে আমির হামজা (১৮) ও একই এলাকার সেলিম রেজার ছেলে শ্রাবণ রেজা (১৮)।
কাঁচপুর শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবণ রেজা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আমির হামজা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। আমরা জড়িতদের আটকের চেষ্টা করছি।

