BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সিদ্ধিরগঞ্জে বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

BijoyBarta 24 by BijoyBarta 24
সেপ্টেম্বর ১০, ২০২২
in আমাদের নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থানা
0
ফতুল্লায় নিখোঁজ ট্রাক চালকের লাশ উদ্ধার
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা হাজীনগর এলাকার পাঁচতলা ভবনের ৫ম তলার একটি বাসা থেকে স্বামী রবিউল ইসলাম (৩০) ও স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে লাকী দাসের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ভবনের দরজা ভেঙ্গে বাসার ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। লাশটি ৩-৪ দিনের আগে হবে বলে পুলিশ ধারণা করছে। ঘটনাস্থলে শত শত লোকজন ভিড় করে।

পুলিশ ও স্থানীয় জানায়, বিকেলে পাইনাদী সিআইখোলার হাজীনগর এলাকার শাহাদাত হোসেনের পাঁচতলার বাড়ির ৫ম তলার একটি বাসা থেকে গন্ধ বের হলে ঘরের ফাঁক দিয়ে স্বামী-স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন ওই বাড়ির লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। সন্ধ্যায় পুলিশ ঘরের দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান। বাড়ির মালিক শাহাদাত হোসেন বলেন, গত মাসের ১ তারিখে তার পাঁচতলা ভবনের ৫ম তলার একটি কক্ষ ভাড়া নেয় রবিউল ইসলাম। শনিবার বিকেলে প্রতিবেশী ভাড়াটিয়া আবুল হোসেন ওই বাসা থেকে গন্ধ বের হলে বিষয়টি আমাকে জানায়। পরে আমি ৯৯৯ নম্বরে ফোন দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। রউিবল ইসলাম রাজমিস্ত্রিও কাজ করত। প্রতিবেশী ভাড়াটিয়া আবুল হোসেন জানান, গত ৭ সেপ্টেম্বর ওই বাসার ভাড়াটিয়া রবিউল ইসলামের হাতে ঔষুধ নিয়ে তাকে বাসায় ঢুকতে দেখেছি। পরে আর তাদেরকে বাসার বাইরে দেখিনি। শনিবার বিকেলে বাসা থেকে গন্ধ বের হলে আমি বাড়িওয়ালাকে বিষয়টি জানাই। এদিকে শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মোহাম্মদ নাজমুল হাসানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পিবিআই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। লাশ দুটি মেঝেতে পড়েছিল। তবে বাসার ভেতর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। লাশ দুটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরো বলেন, স্ত্রী লাকী দাস গত ১৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু থেকে মুসলিম হয়েছেন। মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয় আয়েশা সিদ্দিকা। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বলেন, তাদের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের দরজা ভেঙ্গে তাদের লাশ উদ্ধার করা হয়। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তারপরও ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। উদ্ধার হওয়া লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

পরে

ফের অবস্থান স্পষ্ট করলেন এমপি বাবু, বললেন, আড়াইহাজার ছাত্রলীগ নেশামুক্ত

আগে

সমন্বিত প্রচেষ্টা সম্ভাব্য কোভিড বিপর্যয় এড়াতে সহায়তা করতে পারে-প্রধানমন্ত্রী

আগে
দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী

সমন্বিত প্রচেষ্টা সম্ভাব্য কোভিড বিপর্যয় এড়াতে সহায়তা করতে পারে-প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.