বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর সাংবাদিক গোলাম রাব্বানী হত্যা মামলার প্রধান পলাতক আসামী গ্রেফতার করেছে র্যাব-১১।
রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকা থেকে পিয়ালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামী পিয়াল (৩২), সোনারগাও উপজেলার হাবিবপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ০২/০৮/২০২২ তারিখে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন খাসনগর দিঘীরপাড় এলাকায় পূর্ব শত্রæতাবশতঃ আসামী পিয়াল (৩২) ও তার অন্যান্য সহযোগীরা পরষ্পর যোগসোজশে গোলাম রাব্বানী (৩৭) নামক সাংবাদিককে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে দিঘীর পানিতে ফেলে দেয়। এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানীর স্ত্রী মোছাঃ আখিনুর (৩৪) বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৮, তারিখ ০৪/০৮/২০২২। ধৃত আসামী পিয়াল (৩২) উক্ত মামলার প্রধান ১নং এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকেই সে কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।
উপরোক্ত মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় জড়িত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-১১ এর একটি চৌকস দল গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

