বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ নগরীর খাঁনপুর এলাকায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্টের পাটের গোডাউনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোডাউনটি ইন্টারন্যাশনাল জুট টের্ডাস নামের একটি প্রতিষ্ঠানের কাঁচা পাট মজুত করা ছিলো। সেখানে শ্রমিকরা কাঁচা পাট প্যাকেটিং করতো। এরপর সেগুলো বিভিন্ন স্থানে যেতো। দুপুরে ৬ নম্বর গোডাউনের এ শাখাতে হঠাৎ আগুন দেখে আতংকে দ্রুত বেড়িয়ে পরেন শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে আসে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুনে গোডাউনের ভেতরে থাকা কাঁচা পাট পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্র জানা যায়নি। তদন্ত কমিটি করা হচ্ছে সে কমিটি ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করবেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

