বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বিকালে থানাধীন রামচন্দ্রদী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ নিয়ামুল (১৯) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ নিয়ামুল ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানাধীন নলঘরিয়া এলাকার মোঃ আবু তাহের এর ছেলে। সে অসাধু মাদক ব্যবসায়ী চক্রের একজন সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী বিভিন্ন অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

