বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতু্ল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রবিন নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে সহপাঠীরা। রাতে সদর উপজেলার মুসলিমনগর এলাকায় এঘটনা ঘটে। সে ওই এলাকার ইমাম হোসেনের ছেলে ও বিসিক শিল্প নগরীর একটি খাবার হোটেলের কর্মচারী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সহপাঠীদের সঙ্গে রবিনের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তাকে ক্রিকেট খেলার স্ট্যাম্প পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

