বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন নামে এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা থানার পাগলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর তার এক সহোযোগীকে নিয়ে মোটরসাইকেলে করে ব্যবসায়ীক কাজে ঢাকা যাচ্ছিলেন।
আলমগীর হোসেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বরুকা উত্তর পাড়ার আকবর আলীর ছেলে ও ফতুল্লা মডেল থানার দেওভোগ বাশমুলিস্থ তাহেরর বাড়ির ভাড়াটিয়া। তিনি বিসিক ১ নম্বর গলির নিউ ফ্যাশন নামক একটি পোশাক তৈরির কারখানার পরিচালক।
ফতুল্লা থানা পুলিশ ও নিহতের স্বজনেরা জানান,ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল যোগে সহোযোগী জুয়েল কে নিয়ে বিসিক থেকে ঢাকা যাচ্ছিলেন আলমগীর। এ সময় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রাককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় আহত হন আলমগীরের সহোযোগী জুয়েল।
নিহত আলমগীর হোসেনের আফসানা আক্তার হামিম (১০) নামে একটি মেয়ে ও আতিক নামক (৮) নামে একটি ছেলে সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে চাপা দেওয়া ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

