বিজয় বার্তা ২৪ ডট কম
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন থেকে রক্ষা পেতে ১৭ নং ওয়ার্ডবাসীর মাঝে মাস্ক বিতরণ করেছেন এসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম আর কে রিয়েন।
মঙ্গলবার বিকেলে উক্ত ওয়ার্ডের পাইকপাড়া বিভিন্ন এলাকায় তিনি এই মাস্ক বিতরণ করেন এবং সচেতন থাকতে বলেন।
এসময় এম আর কে রিয়েন বলেন, কয়েক বছর যাবৎ করোনা মহামারী অনেক প্রাণ কেড়ে নিয়ে গেছে। আমাদের এই মহামারী থেকে বাঁচতে স্বাস্থবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে চলাফেরা করতে হবে। আজ এসবি গ্রুপের পক্ষ থেকে এলাকাবাসীর মাস্ক বিতরণ করা হয়েছে। সবার কাছে অনুরোধ থাকবে স্বাস্থবিধি মেনে চলুন করোনা থেকে নিজে বাঁচুন অন্যকে বাঁচান।

