বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেন, দলের বাইরে গিয়ে শামীম ওসমান তৈমুর আলম কে সমর্থন দিচ্ছেন এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে এটা দেখা হচ্ছে দলের বাইরে গিয়ে কাজ করলেই কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন সাথে জনগণ আছে, জনগণ কখনো কোনো সন্ত্রাসী গডফাদার চাঁদাবাজ খুনিকে গ্রহণ করেনি। নারায়ণগঞ্জের স্থানীয় সরকার নির্বাচনে তা প্রমাণিত হয়েছে বলে জানান আইভী।
২২ নং ওয়ার্ডের বন্দর খেয়াঘাটে এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

