বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিল প্রার্থীরা প্রচার প্রচারনা ও গণসংযোগ করেছে। উৎসবমূখর পরিবেশে জমে উঠেছে নির্বাচনের আমেজ। সে সাথে প্রার্থীরা সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছে এবং তাদের সঙ্গে থাকা সমর্থকরা স্লোগানে মুখরিত করছেন নির্বাচনী এলাকা।
দুপুরে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুঁড়ি এলাকায় গণসংযোগের আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমার বিরুদ্ধে কোন সন্ত্রাসী ও চাঁদাবাজি অভিযোগ নেই দীর্ঘদিন সিটি কর্পোরেশনের থেকে উন্নয়নমূলক কাজ করেছি সুতরাং ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করবে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের প্রশ্নের জবাবে আইভী বলেন আচরণবিধি কোন লংঘন করা হচ্ছে মুক্তিযুদ্ধা, নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছি। আর সংসদ সদস্যরা আচরণবিধি মেনেই কাজ করছে তারা।
আগামী ১৬ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭টি ওয়ার্ডে ৫ লক্ষ ১৭ হাজার ৩শ ৫৭ জন ভোটার রয়েছে সিটি এলাকায়। এ নির্বাচনে ইভিএমএ ভোট দিবেন ভোটাররা।

