বিজয় বার্তা ২৪ ডট কম
হাতি প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জ নগরকে ক্লীন ও গ্রীণ সিটি করার প্রতিশ্রুতি দেন।
সকালে শহরের ১৮ নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জ মোড়, কাচারি গলি, বাপ্পী চত্বর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় সহ তার হাতি প্রতীকে ভোট চান তৈমূর আলম।
এসময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আচারণ বিধি লঙ্ঘন করে সংসদ সদস্যরা নৌকা প্রতীক নিয়ে ভোট চাচ্ছে নিবার্চনী এলাকায়।
আগামী ১৬ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭টি ওয়ার্ডে ৫ লক্ষ ১৭ হাজার ৩শ ৫৭ জন ভোটার রয়েছে সিটি এলাকায়। এ নির্বাচনে ইভিএমএ ভোট দিবেন ভোটাররা।

