বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,
কোন রকম টেক্স বাড়ানো হয়নি৷ আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে, যদি টেক্স বাড়ানো হত তবে কেন এ পাঁচ বছর কেউ এ অভিযোগ করলো না। হটাৎ করে স্ট্যান্ডবাজি করে তো মানুষকে বোকা বানানো যাবে না। হটাৎ উড়ে এসে বিভ্রান্তি করার চেষ্টা করছে এটা করো জন্যই কাম্য নয়।
বিকেলে ৮নং ওয়ার্ডের এনায়েতনগর এলাকায় গণসংযোগের সময় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যেটা ট্যাক্স সেটা মানুষ দিচ্ছে, আরামসে দিচ্ছে কারো কষ্ট হচ্ছে না। হঠাৎ উনি (তৈমুর) এসে এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি বলেন, এসব নিয়ে এখন কথা বলার সময় না, পরে একসময় বলবো। এখন তো প্রচারণা করতে এসেছি, আমার সময় নষ্ট হচ্ছে।

