বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আব্দুল করিম বাবুর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠানে এই বৈধতা ঘোষনা রিটার্নিং কর্মকর্তা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ উর রহমান জানান, আব্দুল করিম বাবু’র দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ত্রুটি না পাওয়ায় এবং ব্যাংক, পুলিশ, আয়কর বিভাগ, সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রার্থীদের কারো কোনো অভিযোগ না থাকায় রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের নির্দেশে আব্দুল করিম বাবুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।
এসময় সফল কাউন্সিলর আব্দুল করিম বাবুর পক্ষে উপস্থিত ছিলেন তার প্রস্তাবকারী এম আর কে রিয়েন, ওয়ার্ড সচিব রিয়াদ হাসান, রহিম পাটোয়ারী প্রমুখ।

