বিজয় বার্তা ২৪ ডট কম
মুন্সীগঞ্জের সদরে উত্তর ইসলামপুর পূর্বপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রাতে র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের সক্রিয় ০৬ সদস্য ১। ইকরামুল হক রাতুল (২৮), পিতা-ফজলুল হক ফজল, ২। মোঃ আব্দুল্লাহ হোসেন শুভ (২০), পিতা-মোঃ অফিজ উদ্দিন, ৩। মোঃ ছিহাদ (১৯), পিতা-হারুনুর রশীদ, ৪। আলফাজ আহম্মেদ (২০), পিতা-মোঃ আনোয়ার ইসলাম, ৫। ওমর ফারুক (১৯), পিতা-আনোয়ার হোসেন, ৬। মোঃ আল আমিন (২২), পিতা-কাদির বেপারী, সর্ব সাং-উত্তর ইসলামপুর (০৭ নং ওয়ার্ড), থানা-সদর, জেলা-মুন্সীগঞ্জ ’দেরকে ০২টি চাপাতি, ০১টি চাইনিজ কুড়াল, ০১টি কিরিস এবং ০২টি রামদা সহ মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন উত্তর ইসলামপুর পূর্বপাড়া এলাকা হতে গ্রেফতার করে।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উক্ত কিশোর গ্যাং এর সদস্যগণ দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় কিশোর গ্যাং এর পাশাপাশি নিজেদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার সহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে অস্ত্র¿ প্রদর্শন পূর্বক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের কর্মকান্ডে এলাকার সাধারণ জনগন অতিষ্ট ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না।
গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর সদস্যদের মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

