বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে মহান মুক্তিযুদ্ধে ১৩৯ জন নিরহ মানুষকে গনহত্যা দিবস উপলক্ষে সাবেক ছাত্রলীগ নেতা আহাম্মেদ হৃদয়ের নেতৃত্ব শোক র্যালি, শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে বক্তাবলীর লক্ষীনগর এলাকায় এই শোক র্যালি, শহীদদের কবরে শ্রদ্ধা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এসময় সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা আহাম্মেদ হৃদয়, জেলা ও ফতুল্লা থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার কয়েকশ যুব সমাজ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতা আহাম্মেদ হৃদয় বলেন, মহান মুক্তিযোদ্ধে এই ফতুল্লার বক্তাবলীর ছাত্র, শিক্ষক ও কৃষক সহ ১৩৯ জন নিরহ মানুষকে নির্মমভাবে পাক হানদার হত্যা করছিল। দেশ স্বাধীনের ৫০ বছরেও এখন পর্যন্ত এই শহীদদের জাতীয় স্বীকৃতি দেওয়া হয়নি। তাই বক্তাবলী বাসীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই শহীদদের জাতীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানাই।
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ শওকত আলীও জেড এন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অয়ন ওসমানের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা হৃদয় এই ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।

