বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রাতে থানাধীন বান্টি বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৯) এবং ২। মোঃ লাদেন আহম্মেদ (১৮)।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর এলাকার মৃত আলী আশরাফের ছেলে এবং অপর আসামী মোঃ লাদেন আহম্মেদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন মৃত আশরাফ মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক পাচারকারী। তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় সিলেট জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

