বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান এর শ্বশুর , নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান- সালমা ওসমান লিপির বাবা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা বিভাগের পরিচালক , নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সম্মানিত প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ জেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক তানভির আহমেদ টিটুর পিতা মরহুম হাজী সাইফুদ্দিন আহমেদ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ এর আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দীন মোল্লা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দারুল উলূম মাদ্রাসার সম্মানিত সভাপতি হাজী মো: সামসুল হক, বিশিষ্ট সমাজ সেবক জনাব আক্তার মোল্লা সাহেব সহ আরো এলাকার গন্ন মান্য ব্যক্তি ও মুরুব্বী গণ।

