বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলাের কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন। সে চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলকে সমর্থন করে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে।
বুধবার (২০ অক্টোবর) রাশেদুল ইসলাম এম সাইফউল্লাহ বাদলের বাসায় গিয়ে তাকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেয়।
আর এসময় কাশিপুরের মুরুব্বী ও সকলের প্রিয় ব্যক্তি ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন সহ মিষ্টি মুখ করে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন রাশেদুল ইসলাম।
রাশেদুল ইসলাম ইসলাম বলেন, সাইফউল্লাহ বাদল ভাই আমাদের কাশিপুরের সকলের মুরুব্বী। উনি ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুরের চেয়ারম্যান ওনাকে আমরা সবাই সম্মান করি। আমি হয়তো কাশিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মাঠে নেমেছিলাম এবং মনোনয়নপত্র দাখিলও করেছিলাম। কিন্তু অনেক ভেবে চিন্তা করে দেখলাম আমি এখনো যুবক, চেয়ারম্যান হওয়ার মত এখনো সামনে অনেক সময় পড়ে আছে। আমার পরিবার ও আমার ঘনিষ্ঠ লোকজনের পরামর্শে নিবর্বাচন থেকে সরে দাড়িয়েছি।। তাই কাশিপুরের অভিভাবক আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল ভাইকে সমর্থন করে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।
তিনি আরো বলেন, এবারের জন্য নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। তার কারন হলো আমাদের সকলের মুরুব্বী আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল ভাই উনি কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে যোগ্য ব্যক্তি হওয়ার সুবাধে আমি ওনাকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। আমি কারো অনুরোধ কিংবা হুমকিতে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করি নাই। কাশিপুরের সকলের মুরুব্বী সাইফউল্লাহ বাদল ভাইকে সমর্থণ দিয়ে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।

