বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার মাসদাইর বাজার এলাকার জুলকার নাইন নামে এক প্রতারকের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রতারক জুলকার নাইন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদলের কাছ থেকে ৩/৬/২১ তারিখে পরিশোধের শর্তে ইষ্টার্ন ব্যাংক লিমিটেডের একাউন্ড নং ০৫৭৪৭০২ এর একটি চেক দিয়ে ২১ লাখ টাকা হাওলাদ নেয়। প্রতারক জুলকার নাইন বাদী হাবিবুর রহমান বাদলের পূর্ব পরিচিত হওয়ার সুবাধে প্রতারক জুলকার নাইন প্রায় সময় বাদীর কাছে এসে নানা মিষ্টি কথায় ভুলিয়ে ২১ লাখ টাকা হাওলাদের নামে হাতিয়ে নেয়। প্রতারকের দেয়া চেকের শর্ত মোতাবেক গত ১৫/৬/২১ তারিখে বাদী দি সিটি ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ শাখায় নগদান কারার জন্য জমা দেন। ব্যাংক কর্তৃপক্ষ গত ১৬/৬/২১ তারিখে চেকটি ডিজঅনার করে ফেরত দেন। পরে বাদী বার বার প্রতারক জুলকার নাইনকে টাকার জন্য যোগাযোগ করলেও প্রতারক জুলকার নাইন কোন প্রকার কর্নপাত না করায় গত ২০/৬/২১ তারিখে আইনজীবীর মাধ্যমে জুলকার নাইনকে লিগ্যাল নোটিশ পাঠায়। প্রতারক নোটিশ না রাখায় ২২/৬/২১ তারিখে নোটিশ ফেরত আসে। তারপরেও বাদী বিবাদীকে বার বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু প্রতারক জুলকার নাইন কোন জবাব না দেয়ায় অবশেষে বাদী উপায় অন্তর না পেয়ে গত ২৯ সেপ্টেম্বর আইনের আশ্রয় নিতে বাদ্য হয়। প্রতারকের এ অপরাধের অভিযোগে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ‘ক’ অঞ্চল আদালতে চেক ডিজঅনার মামলা করেন। মামলা নং ৬৩৯/২১। আদালত প্রতারক জুলকার নাইনকে গ্রেফতার করে আদালতে হাজির করানোর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

