বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ভাল থাকলে বাংলাদেশ ভাল থাকবে। আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বে বাংলাদেশকে যে জায়গায় প্রতিষ্ঠিত করেছেন তাতে এখন আর পিছনে তাকানোর সুযোগ নেই।
২৮সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে আড়াইহাজারে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দেশরতœ শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উল্লেখিত বক্তব্য রাখেন,শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এম পি।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মিয়া মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে¡ মন্ত্রী বলেন,যারা তৃণমূলে আওয়ামীলীগের রাজনীতি করে আজকের জায়গায় এসেছে তারা সুখে দুঃখে মানুষের পাশে থাকে। কাউকে ফেলে যায়না। তিনি বলেন,বঙ্গবন্ধুর গড়া বাংলাদেশে এখন তারই কন্যা শেখ হাসিনা নেতৃত্ত দিয়ে অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে এসেছে। তিনি বলেন,দেশ রতœ শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে ডিজিটাল বাংলাদেশের সুযোগ পাচ্ছে দেশ। করোনা মহামারীর মধ্যেও ডিজিটাল মাধ্যমে দেশের সকল কর্মকান্ড সচল রেখেছেন। এখন শহরে নয় গ্রামেই শহরের সকল সুযোগ সুবিধা গড়ে তুলা হচ্ছে। শেখ হাসিনা সাধারন মানুষের জন্য বাসস্থান,চিকিৎসা,খাদ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যাচ্ছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য মেঘনা নদীরপাড়ে বিসিক নগরী গড়ে তুলার ঘোষণা দেন মন্ত্রী। মন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই,সাধারন সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল,সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজালাল মিয়া,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভূইয়া,সাধারন সম্পাদক খুরশীদ আলম সরকার, আড়াইহাজার পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা ইসলাম ইভা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান রোমান,সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান,মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ আমান,দুপ্তারা ইউপি চেয়ারম্যান শাহিদা মোশারফ,উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল,উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল,সাবেক ভিপি শরীফুল ইসলাম শরিফ প্রমুখ। পরে মন্ত্রী সকলকে নিয়ে দেশরতœ শেখ হাসিনার জন্মদিনের ৭৫ পাউন্ড ওজনের কেক কাটেন।

