বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর পৃথক অভিযানে রূপগঞ্জ থেকে একজন মাদক ব্যবসায়ী এবং ডাকাতি মামলার ১ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরপা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মঞ্জুর হোসেন ভুঁইয়া (৪২), পিতা- মৃত সাত্তার ভুঁইয়া’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন আড়িয়াব এলাকায়। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। একই তারিখ পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরপা এলাকা হতে পলাতক আসামী প্রণয়দেব নাথ (২৪)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন ইব্রাহীমপুর এলাকার মৃত গোপাল দেব এর ছেলে। সে রূপগঞ্জ থানার ডাকাতি মামলার অন্যতম আসামী। মামলা হওয়ার পর থেকে সে বিভিন্ন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

