বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আড়াইহাজার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় আসামীদের আদালতে পাঠায় পুলিশ। এসময় তিন জন আসামীর সাত দিনের রিমান্ড শোনানী আগামী ১২ সেপ্টেম্বর ধার্য্য করেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। আর ৫ জনের জবানবন্দীতে বিজ্ঞ আদালতে ঘটনায় দায় স্বীকার করে তারা। বাকি একজনকে শিশু হওয়ায় কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানোর আদেশ দেয় আদালত। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পরিদর্শক আসদুজ্জামান।
এর আগে ৮ সেপ্টেম্বর বুধবার রাতে ধর্ষিতার বাবা ১০ জনের নামে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মাগুরা জেলার শালিকা থানার মৃত রহিম মোল্লার ছেলে বিল্লাল (১৯), উপজেলার সিংরাটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জাহিদ (২০), উপজেলার বান্টি উত্তর পাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে নিরব (১৯), ময়মনসিংহের ইশ্বরদী থানার কাঠাঁলিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে তাইজুল (১৯), উপজেলার লস্করদী পূর্বপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে সিয়াম (১৯), আড়াইহাজার উপজেলার সিংরাটি গ্রামের সুরুজ মিয়ার ছেলে রবিন (২৩), উপজেলার আলীসাদী কান্দাপাড়া গ্রামের আবু বকরের ছেলে খাইরুল (২২) ও উপজেলার সিংরাটি গ্রামের রফিকুলের ছেলে রিফাত( ২০), রুপগঞ্জের ভুলতা এলাকার আবুল কালামের মেয়ে জায়েদা আক্তার সাদিয়া ১৪)। বাকি একজন সহযোগী আসামী পলাতক রয়েছেন।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা অভিযোগের সূত্রে জানান, কিশোরীর বাড়ী আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের একটি গ্রামে। সে তার বাবা-মায়ের সাথে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় ভাড়া থাকে। তারা গার্মেন্টের শ্রমিক। ঘটনার দিন কিশোরী তার বান্ধবীকে নিয়ে ভুলতায় ঘুরতে যায়। সেখান থেকে তাদের সাথে যোগ হয় বান্ধবীর এক বন্ধু। এরা ৩জন মিলে আড়াইহাজার এলাকায় ঘুরতে বের হয়। পরে অভিযুক্তরা বান্ধবী ও বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে ৩০ আগস্ট উপজেলার উপজেলার সিংরাটি এলাকায় একটি ঝোপে নিয়ে কিশোরীকে ৭ জনে মিলে গণধর্ষণ করে। এ গণধর্ষণে অপর তিনজন সহযোগী ছিল। ওসি আরো জানান, ধর্ষণের ঘটনায় অভিযোগ দেওয়ার পরই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয় এবং রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে কারাগারে প্রেরণ করা হয়।

