বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফটো সাংবাদিক তানভীর রনি আর নেই। (‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’) ।- তার জানাযা বাদ এশা দেওভোগ এলাকার শুক্কুরকারী বড় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। গতকাল বুধবার রাত থেকেই তার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল। রাতে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান তিনি। পরে বৃহস্পতিবার বাসায় দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
উল্লেখ্য, ফটো সাংবাদিক তানভীর রনি মৃত্যুকালে স্ত্রী, সন্তান, সহকর্মী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

