বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি নেতা ওসমান গণির মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র শোক প্রকাশ।
সিদ্ধিরগঞ্জ থানার পুরাতন শিমুলপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি ওসমান গণি (৯৫) গত ১০/০৮/২১ইং তারিখ বিকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহের রাজেউন )। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
১১/০৮/২০২১ইং তারিখে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে এডভোকেট তৈমুর আলম খন্দকার ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, প্রবীণ বিএনপি নেতা ওসমান গণি সিদ্ধিরগঞ্জে বিএনপির রাজনীতি প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম। যতদিন সুস্থ ছিলেন ততদিন অত্যন্ত নিষ্ঠার সাথে দল ও সংগঠনের জন্য কাজ করেছেন। একজন সজ্জন সমাজসেবী হিসেবে দলমত নির্বিশেষে সমাজের সবার কাছে তিনি অত্যান্ত প্রীয়পাত্র ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহতায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

