BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
মে ১৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছেন শামীম ওসমান-আইভী

BijoyBarta 24 by BijoyBarta 24
আগস্ট ১০, ২০২১
in ব্রেকিং নিউজ
0
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছেন শামীম ওসমান-আইভী
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান তাঁর পিতা মাতাসহ স্বজনদের কবর জিয়ারত করে যে অভিযোগ করেন শ্মশানের মাটি দিয়ে কবর ঢেকে দেয়া হয়েছে। প্রকৃত সত্য শামীম ওসমান স্বজনদের কবরে মাটি ফেলা হয়নি। তাঁর বড় ভাই প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবর অপেক্ষাকৃত নিচু হওয়ায় পানি জমার আশংকায় পারভীন ওসমান (নাসিম ওসমানের স্ত্রী) তাদের আত্মীয় নাসিরের মাধ্যমে মাটি ফেলে। এখানে সিটি করপোরেশনের নিযুক্ত কেয়ারটেকার তাকে সহায়তা করেছে মাত্র। এ সত্যকে আড়াল করে সংসদ সদস্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হীন উদ্দেশ্যে এ অভিযোগ ও বিতর্কিত মন্তব্য করেছেন।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন।

কেন্দ্রীয় কবরস্থানে মাটি ফেলাকে কেন্দ্র করে প্রচার/অপ্রচারের বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রেস বিজ্ঞপ্তিতে হুবহু তুলে ধরা হল-
গতকাল নারায়ণগঞ্জ-৪ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব এ.কে.এম. শামীম ওসমান সাহেব তাঁর পিতা ও মাতা’সহ স্বজনদের কবর জিয়ারত শেষে অভিযােগ করেন যে, তাঁর স্বজনদের কবরে শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তিনি আরাে বলেন, এটা ইবলিশের কাজ। কিন্তু প্রকৃত সত্য হল, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব শামীম ওসমানের স্বজনদের কবরে শ্মশানের মাটি ফেলা হয়নি। প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবর অপেক্ষাকৃত নিচু। সেখানে পানি জমে থাকার আশংকা করে জনাব পারভীন ওসমান তাঁদের পারিবারিক আত্মীয় জনৈক নাসিরকে মাটি ফেলার জন্য পাঠায়। জনাব নাসির বাইরে থেকে মাটি এনে জনাব শামীম ওসমানের ভাই’সহ স্বজনদের কবর ভরাট করে। এ কাজে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নিযুক্ত কেয়ারটেকার সামসুদ্দিন সহযােগিতা করেছে মাত্র। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, জনাব নাসির যে মাটি দিয়ে কবরস্থান ভরাট করেছে, তার রং সাদা। কিন্তু শ্মশানের পুকুরের মাটির রং লাল। উপরােক্ত সত্যকে আড়াল করে জনাব সংসদ সদস্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হীন উদ্দেশ্যে এ অভিযােগ
ও বিতর্কিত মন্তব্য করেছেন। ইতিপূর্বেও একটি প্রভাবশালী মহল হেফাজতে ইসলামের মাধ্যমে একই ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করেছে, যা নারায়ণগঞ্জবাসী অবগত রয়েছেন। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান এলাকায় পাশাপাশি ৪টি ধর্মের অনুসারীদের দাফন/শেষকৃত্য সম্পন্ন করা হয়; যা সারা বিশ্বে বিরল এবং নারায়ণগঞ্জবাসীর সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষর বহন করে। এখানে উল্লেখ্য যে, কবরস্থান ও শ্মশানের জন্য বিশাল এ ভূমি দান করেছেন শ্রী হরকান্ত ব্যানার্জী, পরবর্তীতে সময়ের প্রয়ােজনে এর আয়তন বৃদ্ধি করা হয়েছে। নারায়ণগঞ্জবাসী সবসময় সত্য আর ন্যায়’কে সমর্থন করেছেন। আজকেও আমি পূনরায় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মিথ্যা, অপপ্রচার, অন্যায়’কে রুখে দেয়ার উদাত আহ্বান জানাচ্ছি এবং এই মিথ্যা, বানােয়াট, ভীত্তিহীন ও উদ্দেশ্য প্রনােদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, ঘৃণা ও নিন্দা জ্ঞাপন করছি। নারায়ণগঞ্জবাসীকে আমাদের পাশে থেকে সহযােগিতা করার অনুরােধ জানাচ্ছি।

এদিকে নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই শ্মশানের পুকুরের মাটি কবরস্থানে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। বাবা-মা ও বড় ভাইসহ মুক্তিযোদ্ধাদের কবরের উপর থেকে শ্মশানের মাটি সরিয়ে নেয়ার কাজ দেখতে মঙ্গলবার দুপুরে নগরীর মাসদাইর এলাকায় কেন্দ্রীয় সিটি কবরস্থান পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতবৃন্দ।
কবরস্থান পরিদর্শন শেষে বাবা-মা ও বড় ভাইয়ের কবরে গিলাপ পড়িয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়াও করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। পরে সাংবাদিকদের তিনি বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। তাই কবরস্থানে শ্মশানের মাটি ফেলে এই সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ মুক্তিযোদ্ধাদের এভাবে অবমাননার বিচার সরকার করবে। তবে এমন ঘৃণিত কাজের পরেও সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তা কবরস্থানে না আসায় শামীম ওসমান তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
এর আগে সোমবার দুপুরে এই কবরস্থানে বাবা-মা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করতে এসে শামীম ওসমান দেখতে পান, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কবরস্থানের পাশে শ্মশানের পুকুর খনন ও সংস্কার কাজ করার সময় তার পরিবারের চার সদস্য এবং বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাসহ অর্ধ শতাধিক কবর ভরাট করে ফেলা হয়েছে। ফলে কবরগুলো প্রায় তিন ফুট মাটির নীচে দেবে সমতল হয়ে যায়। পাশাপাশি কবরগুলোর উপর শ্মশানের পুকুরের মাটিও ফেলা হয়েছে বলে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন। এ ঘটনার পর কবরের উপর ফেলা শ্মশানের মাটি সরিয়ে নেয়ার কাজ শুরু করা হয়।

পরে

প্রধানমন্ত্রীর মত আমিও চেষ্টা করছি বিষকে হজম করতে-শামীম ওসমান

আগে

সিদ্ধিরগঞ্জে ২৪ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগে
সিদ্ধিরগঞ্জে ২৪ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ২৪ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.