বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ঢিলেঢালাভাবে সরকার ঘোষিত ৩য় দিনের লকডাউনে চলছে। অন্যদিনের তুলনায় সড়কে মানুষের চলাচল বেশী দেখা যাচ্ছে। সেই সাথে বিভিন্ন যানবাহনের পরিমানও বেশী। নারায়ণগঞ্জে প্রবেশের বিভিন্ন পয়েন্ট জেলা ম্যাজিস্ট্রেটের টীম ও পুলিশের টীম কঠোরভাবে লকডাউন পালনে কাজ করছে। বিধিনিষেধে গন পরিবহন চলাচল বন্ধের কথা থাকলেও সড়ক মহাসড়ক স্থানীয় পরিবহন বাস, লেগুনা, প্রাইভেটকার চলাচল করতে দেখা গেছে। মানুষ ভোগান্তি এড়াতে এসব পরিবহনে তিনগুন ভাড়া গুনে নিজেদের কর্মস্থলে যাচ্ছে। কেউ আবার দীর্ঘ কয়েক কিলোমিটার পায়ো হেটে তাদের গন্তব্য যাচ্ছে। পুলিশ গাড়ি এবং পথচারী থামিয়ে আটকানোর চেষ্টা করলেও মানুষের নানা অজুহাতে তা পারছেনা। শহরের শপিং মল সহ সব ধরনের দোকান বন্ধ থাকলেও এলাকা ভিত্তিক দোকান খোলা রয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোকান খোলা রাখায় বেশ কিছু দোকানকে জরিমানাও করা হয়েছে। সড়কে চলাচলরত মানুষের মুখে মাস্ক দেখা যাচ্ছে কম। স্বাস্থ সচেতনতা ও সমাজিক সুরক্ষার পাশাপাশি কঠোর বিধি নিষেধ আরোপের প্রয়োজন মনে করছেন বিশেষজ্ঞরা। জেলায় করোনায় নতুন আক্রান্ত ৩৫ জন ও মোট আক্রান্ত ১৩৬৮৯। নতুন কোন মৃত্যু নেই ও মোট মৃত্যু ২২১ জন। জেলায় নতুন সুস্থ্যতা ২৬৫ ও মোট সুস্থতা ১৩২০৩ জন।

