বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগের মামলায় গ্রেপ্তার বাদল মিয়া নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি কিশোরীর সৎ বাবা।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের এর আদালতে তাকে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আড়াইহাজার থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আসামী বাদল মিয়াকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গ্রেপ্তারকৃত বাদল মিয়া (৫০) আড়াইহাজার উপজেলার সিংহদী গ্রামের মৃত ছুবাহান মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায় জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা আসামী বাদল কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, উপজেলার সিংহদী গ্রামের বাসিন্দা বাদল মিয়া তার সৎ মেয়ে (১৮) কে দিনের পর দিন প্রাণ নাশের হুমকী দিয়ে ধর্ষণ করে। মেয়েটি অন্তসত্তা হয়ে পরায় বিষয়টি জানা জানি হয়ে যায়। পরে ওই কিশোরীর মামা বাদী হয়ে চলতি বছরের গত ২০ মার্চ আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাদল পলাতক ছিল।

