বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়িতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই ধর্ষক ও দুই সহযোগী সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে বন্দর ও সদরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগীরা বাদী হয়ে পাঁচজনকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, নারায়ণগঞ্জ সদর থানার টিটু মিয়ার ছেলে সিফাত হোসেন, বন্দর কুশিয়ারা এলাকার আব্দুল মান্নান সরদারের ছেলে সিফাত , ইসলাম বাগ এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সাকিব, একই এলাকার নাঈম মিয়া। শাকিল পলাতক রয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম দুজন সম্পর্কে বান্ধবী। তাদের একজন বন্দর কাইতাখালি ও অন্যজন সদর থানার খানপুর এলাকার বাসিন্দা। প্রায় ৭-৮ দিন পূর্বে তারা নবীগঞ্জ ফেরীঘাট এলাকায় আসলে উল্লেখিত সিফাত হোসেন ও সিফাতের সাথে তাদের পরিচয় হয়। সেখান থাকে মোবাইল ফোন নাম্বার পারস্পারিক আদান-প্রদান করে। এরপর ২ বান্ধবীর একজন সিফাত হোসেন (১৮) ও অন্যজন সিফাত (২১) এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরই সুবাদে গত ৮ জুন মঙ্গলবার। বিকেলে তাদের একসাথে মাজারে ঘুরতে যাওয়ার কথা বলে বন্দর ইসলামবাগ এলাকায় সাকিবের বাড়িতে ঝাল মুড়ি খাওয়ার প্রলোভন দেখায়। এসময় দুই সিফাত ও উল্লেখিত সকল আসামী উপস্থিত ছিলেন। অতঃপর দু কিশোরীকে দুটি আলাদা রুমে নিয়ে একটি সিফাত হোসেন ও আরেকটিতে সিফাত প্রবেশ করলে বাকি ৩জন বাইরে থেকে দরজা বন্ধ করে ২জনইকে ধর্ষণে করে।
বন্দর থানার ওসি দীপক সাহা জানান, দুই কিশোরী ধর্ষনের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী একজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

