বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধরগঞ্জে ২ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ সকাল সাড়ে ১০ টায় থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজি করার সময় ০২ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে চাঁদাবাজির ১৪৮০/-টাকা উদ্ধার করা হয়।
আসামীরা হলেন,মোঃ কামাল হোসেন (৪২), জেলা-পটুয়াখালী। মোঃ রাকিব হোসেন (২০),জেলা-ময়মনসিংহ।
র্যাব-১১ সহকারী পরিচালক সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,একটি চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ৫০/- থেকে ১০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।
উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

