বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারি চালিত অটোরিকশা থেকে স্ত্রীর ধাক্কায় সড়কে পরে কাভার্ডভ্যানের চাপায় স্বামী নিহত। রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় কড়ইতলা এলাকায় এঘটনা ঘটে। নিহতের ও তার স্ত্রীর পরিচয় জানা যায়নি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, রাসেল নামে এক চালকের অটোরিক্সা দিয়ে শিবুমার্কেট থেকে স্বামী স্ত্রী পরিচয়ে দুজন যাত্রী সাইনবোর্ডের দিকে রওনা করেন। পথিমধ্যে দুজনের বাগবিতন্ডা হয়। এসময় স্ত্রী স্বামীকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে যায় পিছ থেকে আস দ্রুতগামী কভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সে। ঘটনার পর স্ত্রী দ্রুত পালিয়ে যায়। কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

