বিজয় বার্তা ২৪ ডট কম
চাষাঢ়া- সাইনবোর্ড সড়কের নাম “একেএম সামসুজ্জোহা সড়ক”, খানপুর-ইপিজেড সড়কটির নাম “বেগম নাগিনা জ্জোহা সড়ক” ও নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নাম “নাসিম ওসমান সেতু নামকরন করা হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি সংসদ ১৭ নং ওয়ার্ডের সভাপতি, জাতীয় পার্টির প্রবীণ নেতা প্রয়াত কাজী এজাজের ভাতিজা ও মহানগর যুব সংহতির সাবেক সভাপতি মিঠুর ছোট ভাই কাজী নূর ইসলাম পরশ। রবিবার রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, চার বারের নির্বাচিত এমপি জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা নাসিম ওসমান শীতলক্ষা সেতুর স্বপ্ন দেখেছিলেন। তার এই অসমাপ্ত শীতলক্ষ্যা-৩ সেতুর নামকরন তার নামে করা হয়েছে। এবং তার বাবা ভাষা সৈনিক শামসুজ্জোহা সাহেব ও তার মা ভাষা সৈনিক নাগিনা জ্জোহা সাহেবার নামে ২ সড়ক নামকরণ করায় নারায়ণগঞ্জ বাসীর আনন্দদের বন্যা বইছে। এ দেশ ও দেশের মানুষের জন্য ঐতিয্যবাহী ওসমানের পরিবারের অবদান অনস্বীকার্য। প্রয়াত জননেতা নাসিম ওসমান বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে তার নববধূকে বাসর ঘরে রেখে যুদ্ধে ঝাপিয়ে পরেছিলেন। তাদের অবদান স্মরণ রাখবে আজীবন। ওসমান পরিবারকে কতটুকু ভালবাসে এবং গুরুত্ব দেয় সড়ক ও সেতু নামকরণের মাধ্যমে আবারও প্রমানিত। এজন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি আমরা নারায়ণগঞ্জবাসী অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

