বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তঃ জেলা গাড়ী চোর চক্রের ছয় সদস্য কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।এ সময় তাদের নিকট থেকে একটি চোরাইকৃত মাইক্রোবাস ( ঢাকা- মেট্রো- চ-১৩-৬৫৭৫),দুটি ব্যাটারী চালিত অটোরিক্সা,একটি ব্যাটারী চালিত মিশুক ও একটি কাটা প্রাইভেট কারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। শনিবার (৮ মে) গভীর রাতে ফতুল্লা থানা পুলিশ তাদের কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার দেলপাড়া কলেজ রোডের মোঃ হযরত আলীর পুত্র মামুন(৩০), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার কাদিরদা পশ্চিম পাড়ার মোঃ হান্নান তালুকদারের পুত্র ও ফতুল্লা থানার ইসদাইর বুড়ির দোকনের রাজু মহাজনের অটোরিক্সা গ্যারেজের মোঃ রাসেল তালুকদার(৩৫),ফতুল্লা থানার কায়েমপুরস্থ ফকিরা গার্মেন্টস সংলগ্ন শাহিন মিয়ার ভাড়াটিয়া রমজান মিয়ার পুত্র ইব্রাহিম,ফরিদপুর জেলার সদরপুর থানার চর রামনগরের মোঃ হাবিব মোল্লার পুত্র ও পূর্ব ইসদাইর বুড়ির দোকানের জজ মিয়ার ভাড়াটিয়া সম্রাট আকবর(২৬),ফতুল্লা থানার পূর্ব ইসদাইর ব্ুিড়র দোকানের আসাদুজ্জামান মন্ডলের পুত্র রাজু আহম্মেদ(৪০) ও একই থানার কায়েমপুর পূর্বপাড়ার নুরুল ইসলামের পুত্র মোঃআরিফ হোসন (২৫)।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান,গ্রেফতারকৃতরা আন্তঃ জেলা গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য।শনিবার রাতে কায়েমপুর হতে চোরাই মাইক্রোবাস সহ তাদের হেফাজত থেকে দুটি অটোরিক্সা,একটি মিশুক ও একটি প্রাইভেট কার কাটা- যন্ত্রাংশ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা সকলেই পেশাদার গাড়ী চোর চক্রের সদস্য।

