বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র নির্দেশনা মোতাবেক আজ বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়া, খানপুর,হাজিগঞ্জ ফেরিঘাট – গুদারাঘাট, চৌধুরী বাড়ি, আদমজি ইপিজেড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি মেনে বেচাকেনা করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, আবশ্যিক ভাবে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বাজার মনিটরিং করে মূল্য তালিকা যাচাই ও বিভিন্ন খাবারের দোকানে ইফতার তৈরিতে পোড়া তেল, ক্ষতিকর রং ব্যবহার পরিহার করা সহ পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সতর্ক করা হয়।

