বিজয় বার্তা ২৪ ডট কম
বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে হেফাজতের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় বাদী হয়ে এ মামলা করেন তিনি। জান্নাত আরা ঝর্ণার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া)। এই মামলায় মামুনুল হককে গ্রেফতার দেখানো হবে। ভুক্তভোগী যাতে সুবিচার পান সে ব্যবস্থা করা হবে বলে জানালেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম।
মামলার এজাহারে বলা হয়, রিসোর্টকাণ্ডের পর পরিচিতদের বাসায় জোরপূর্বক আটকে রাখা হয় তাকে। এ সময় তাকে তার বাবা-মার সঙ্গেও যোগাযোগ করতে দেয়া হয়নি। প্রথম স্বামী শহীদুলের সঙ্গে সংসার ভাঙার মাস্টারমাইন্ড ও ছিল সে। এর আগেও সে ঢাকা ও আশপাশের বিভিন্ন হোটেল ও রিসোর্ট এ নিয়ে তার সাথে রাত্রিযাপন ও শারীরিক সম্পর্ক করেন।
গত ১৩ এপ্রিল হেফাজত নেতা মামুনুল হক নারীসহ নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে ধরা পড়েন। তখন তিনি ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। পরে প্রথম স্ত্রী আমেনা তৈয়বার সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হয় তার। মামুনুল হক জানান, জনরোষ থেকে বাঁচতেই ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিয়েছিলেন তিনি। আসলে ঝর্ণা তার বন্ধু হাফেজ শহীদুলের স্ত্রী।
১৮ এপ্রিল মামুনুল গ্রেফতার হলে জিজ্ঞাসাবাদে রিসোর্টকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। পরের দুই নারীর সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্ক করেন মামুনুল। এরপর জান্নাত আরা ঝর্ণাকে মামুনুলের বোনের মোহাম্মাদপুরের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। দেয়া হয় বাবার জিম্মায়।
হেফাজত নেতা মামুনুল হক বর্তমানে দ্বিতীয় দফায় পুলিশের রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং তার ব্যাংক হিসাবে কোটি টাকার অর্থের সন্ধান ও পেয়েছে গোয়েন্দা পুলিশ।

