বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নদীতে ডুবে সুমাইয়া আক্তার নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শিক্ষার্থী সুমাইয়া আক্তার গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। সে লাধুরচর হাফিজিয়া মাদরাসার মক্তব বিভাগের শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী জানায়, সুমাইয়া আক্তার তার চাচাতো ভাই রাফিকে নিয়ে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে যায়। এ সময় রাফি নদীর পানিতে তলিয়ে যেতে থাকে। একপর্যায়ে সুমাইয়া আক্তার রাফিকে বাঁচানোর চেষ্টা করে। এ সময় রাফি বেঁচে গেলেও সুমাইয়া আক্তার পানিতে তলিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

