বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নীরিহদের ফসলি জমিতে জোর পূর্বক বালু ভরাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার নগরপাড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করে নগরপাড়া, খামারপাড়া ও নয়ামাটি এলাকাবাসী।
এতে বক্তারা অভিযোগ করে বলেন, ভুমিদস্যু বাহিনী নীরিহদের ফসলি জমি না কিনেই জোরপূর্বক বালু ভরাট করে দখল করে নিচ্ছে। এতে বাঁধা দিলেই হামলা-মামলার শিকার হচ্ছে সাধারন মানুষ। তাই ভুমিদস্যুদের হাত থেকে ফসলি জমি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রী রবি রায়, কামাল আহমেদ রঞ্জু, আলী হোসেন, মিজু আহমেদসহ অনেকে।
এ সময় ভুমিদস্যুদের বালু ভরাট কাজে ব্যবহৃত ড্রেজার অপসারন করে এলাকাবাসী।###

