বিজয় বার্তা ২৪ ডেস্ক
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, দেশে সুশাসন নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ গণমাধ্যম অপরিহার্য। তিনি বলেন, দেশের উন্নয়নে সাংবাদিকগণ নিরলসভাবে কাজ করে আসছেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। ২ জুন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০১৬-১৭ কার্যমেয়াদে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ অনুষ্ঠান উপলক্ষে ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০১৬-১৭ কার্যমেয়াদের নির্বাচনী কমিটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আতাউর রহমান আকাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য আক্তারুজ্জামান ও ফজলুল হক মুক্তা, নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ রোমান শাহ আলম, সাধারণ সম্পাদক এম.এ ফরিদ, কার্যকরী সভাপতি নাহিদ সরকার, সিনিয়র সহ সভাপতি মোঃ বায়েজিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল। আলোচনা শেষে নবনির্বাচিত কমিটির সাফল্য এবং দেশ-জাতির অগ্রগতি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।