বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ১৪ বছরের কিশোরী সন্তানকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন পিতার বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় উপজেলার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে কিশোরীর মা বাদি হয়ে বন্দর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন।
ধর্ষক মজিবুর রহমান (৩৫) ফরিদপুর জেলার ভাঙ্গা থানার শাইমুলাদী এলাকার শিরু মোল্লার ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সন্ধ্যায় ঐ কিশোরীর মা তার কর্মস্থলে থাকায় বাড়িতে কিশোরীকে একা পেয়ে তার বাবা জোরপূর্বক ধর্ষণ করে। পরে মায়ের কাছে ঐ কিশোরী একাধিকবার পিতা কর্তৃক ধর্ষণের কথা জানান।
বন্দর থানার ওসি প্রদীপ সাহা জানান, ধর্ষনের অভিযোগে মজিবুর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালত কারাগারে পাঠিয়েছে। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

