বিজয় বার্তা ২৪ ডট কম
ভারতের আদালতে মহাগ্রন্থ পবিত্র আল কুরআনের ২৬ আয়াত বাতিলে আবেদনকৃত রিটের প্রতিবাদে মানববন্ধন করেছেন আদর্শ নাগরিক ফাউন্ডেশন। শনিবার বিকেলে শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সহ-সভাপতি মো.মাইনুদ্দিন, প্রচার সম্পাদক মো. হুমায়ন ও সংগঠনের সদস্য মো. সেলিম।
আদর্শ নাগরিক ফাউন্ডেশনের মুহাম্মদ ইকবাল হোসাইনের, ভারতে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াতের ওপর আপত্তি তুলে পরিবর্তনের আবেদন জানিয়ে দেশটির সুপ্রিম কোর্টে রিট করেছে। এই রিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পবিত্র কোরআন মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া সর্বশেষ ও শ্রেষ্ঠ আসমানি কিতাব। মানবজাতির মুক্তির একমাত্র সংবিধান। কোরআন শরিফ আল্লাহ তায়ালার কালাম। মুসলমানদের আকিদা বিশ্বাস, অবতীর্ণ হওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কোরআন শরিফের একটি আয়াত এমনকি একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। আমরা এই রিট আবেদন বাতিলের দাবি জানাচ্ছি। একই সাথে রিট আবেদন কারীর শাস্তি দাবি করছি।

