বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ২১ বার তোপধ্বনির মধ্যে দিবসকে স্বাগত জানানো হয়। সুর্য উদয়ের সাথে সাথে সরকারী,বেসরকারী,আধাসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারী সফর আলী কলেজেরে পক্ষে প্রফেসরবৃন্দ, আড়াইহাজার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮ ঘটিকায় উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ মঞ্জুর ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এবার করোনার কারনে সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে পুলিশ,আনসার,ফায়ার সার্ভিস এর সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন,নারায়ণগঞ্জ-আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন ও আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। সকাল ১০টায় শহীদ মঞ্জুর ষ্টেডিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্ংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন ও আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ওয়াজউদ্দিন কাজী,আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, সহ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখেছেন। জাতির পিতা এ দেশকে সুখি সম্মৃদ্ধশালী দেশে বিনির্মানের মাধ্যমে সোনার বাংলা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে গেছেন, সেই সোনার বাংলা প্রতিষ্ঠা এখন আর স্বপ্ন নয়। জাতির জনকের কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে তা আজ বাস্তবে রূপ নিচ্ছে। তিনি বলেন,মুক্তিযুদ্ধের পক্ষের দেশ প্রেমিক জনতার সহযোগিতায় জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

