বিজয় বার্তা ২৪ ডট কম
মহান স্বাধীনতা দিবস ও ৫০ বছর সুবর্নজয়ন্তী উপলক্ষে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শুক্রবার সকালে শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভে বীর শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।



এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, যুবলীগ নেতা আহাম্মেদ কাউছার, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুমিত, মেহেদী হাসান জুয়েল, আইন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম এম হাসান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাখাওয়াত, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রাব্বী প্রান্ত, সাংগঠনিক সম্পাদক মাহাবুব সৌরভ, মহানগর ছাত্রলীগ নেতা রাকিব, শাহনেওয়াজ অপু, মো. অয়ন,রাসেল, জেলা ছাত্রলীগ নেতা সাকিব, রিয়াজ উদ্দিন কবির, সিনহা সহ অন্যান্যরা।

