বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের চাঁনমারী মাউরাপট্টি এলাকায় ঘন্টা ব্যাপী ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলমগীর (৩২) নামে একজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে এলাকার মডেল কলেজ সংলগ্ন একটি রিকশা গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তের মধ্যে আশেপাশে আগুন চারদিকে ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট
প্রায় এক ঘন্টা চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে। এতে প্রায় ৪০টি ঘর পুরে ছাই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি জানান, আশেপাশে বস্তি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে তদন্ত শেষে বলা যাবে।

