বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, স্পষ্ট হাদীস কোরআনে মোটামুটি এরকম আছে বাবা -মা যদি তোমাকে ইসলাম পালনে বাধা দেয় তাহলে তুমি শুনবা না। কিন্তু বাবা- মায়ের সাথে অসদাচারণ করা যাবে না। বাবা- মায়ের সাথে টু শব্দ করা যাবে না। যারা সন্তানতুল্য আছ তারা আমার কথায় যদি বাবা মায়ের সেবা করো তাহলে হয়ত আল্লাহ আমাকে ক্ষমা করে কবুল করবেন। বাবা মা কিছু চায় না। বাবা সারাদিন কাজ করে ফিরে আসছে। বাবা পাশে একটু বস। হাত পা টা টিপে দাও। মা সারাদিন কাজ করছে। মায়ের পা টিপে দাও। মা তো বলবে লাগবে না। তোমার চোখে মায়ের পা টা শুধু পা। কিন্তু ওটাই তো আমাদের জান্নাত। গতকাল শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে ওলামা পরিষদ আলীরটেকের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।

