নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বর্তমান সময়ের জনপ্রিয় সাপ্তাহিক বিজয় পত্রিকার পাঠক ফোরাম ফতুল্লা ইউনিট আয়োজিত কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধণা আগামী বৃহস্পতিবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ফতুল্লার রামারবাগ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জমকালো এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাহ বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সেলিম আহাম্মেদ। স্থানীয় সমাজ সেবক ও রামারবাগ জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মোঃ আমজাদ হোসেন মাষ্টারের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুতুবুপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু। বিজয় পত্রিকা পাঠক ফোরাম ফতুল্লা ইউনিটের পরিচালক মোঃ সেলিমের সঞ্চালনায় ও হোসেন মনিরের সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএনএম নিউজ এর প্রধাণ সম্পাদক মোঃ শাহজাহান,কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য হান্নানুর রফিক রঞ্জু মেম্বার, রামারবাগ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এস এম বাবুল আকতার,হাজী মকবুল মুন্সি,বীরমুক্তিযোদ্ধা মোঃ বাবুল প্রধাণ, সমাজ সেবক বিজয় পাঠক ফোরামে সদস্য হাজী মোঃ আনোয়ার হোসেন মোঃ রহিম বাদশা,আনোয়ার হোসেন,মিছির আলী,মোঃ জাকির হোসেন,ডাঃ মোঃ জসিমউদ্দিন,রওজাতুস সালেহীন আলীম মাদ্রাসার অধ্যক্ষ এস এম এন আব্দুস শাকুর,রামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষিকা সনিয়া খান,লিডিং চিল্ড্রেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধাণ শিক্ষক মোঃ শাহিন মোল্লা,নূর কিন্ডার গার্টেনের পরিচালক নাসরিন সুলতানা,সাংবাদিক মোঃ আবু সাঈদ মিয়া,শেখ আরিফুল ইসলাম,এস এম ইমদাদুল হক মিলন,বিজয় পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মোঃ সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় সাংবাদিক দেলোয়ার হোসেন,আনোয়ার হোসেন,হাফেজ মোঃ মামুন,শম্পা আক্তার,বিজয় পাঠক ফোরামের হৃদয়,রাজু,রবিন,শরীফ,আশরাফ,আল আমিন,মিলন,আলমগীর হোসেন,মনির,অনিক,সাইদুল,রুবেল,সজিব,কিরন,হানিফ,মেনেল,পলাশ,হাবিবুর,সাদ্দাম,শামীম,আরিফ ও আমজাদ হোসেন। এতে কৃতি শিক্ষার্থীসহ প্রায় শতাধিক গুণীকে সম্মামনা প্রদান করা হয়।