বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ কৃষিব্যাংক অফিসার্স ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ অঞ্চলের সস্মেলন অনুষ্ঠিত করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সম্মেলন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় মীর বাহাউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জাহিদ হোসেন। এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ঐক্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আসাদুজ্জামান খাঁন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি একেএম মোর্শেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ঐক্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামিলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সন্মানিত সদস্য নুরুল আজাদ। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহীম সহকারী মহাব্যবস্থাপক, পৌরমার্কেট শাখার ব্যবস্থাপক মোঃ হায়দার আলী, সোনারগাঁ শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দীক, সহকারী মহাব্যবস্থাপক, ব্যবস্থাপক ফতুল্লা শাখা, অফিসার্স ঐক্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারন সম্পাদক কামাল হোসেন ও সাবের আলী খাঁন ভাই, প্রচার সম্পাদক মামুনর রশিদ ভাই, কেন্দ্রীয় নেতা জনাব আব্দুল্লাহ্-আল সাকিবসহ মুন্সীগঞ্জ ও নরসিংদী অঞ্চলের নেতৃবৃন্দ। উক্ত সম্মেলনে মুহাম্মদ হাবিবুর রহমান কে সভাপতি, মোঃ মিজানুর রহমান কে কার্যকরী সভাপতি, কাজী শাহজাদা কে ১নং সহ-সভাপতি, মাহবুব আলম কে সাধারন সম্পাদক, আরিফুর রহমান সুমন কে অতিরিক্ত সাধারন সম্পাদক, মিজানুর রহমান কে ১নং যুগ্ন সাধারন সম্পাদক, মু. নাজমুল হুদা মিঠু কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

