বিজয় বার্তা ২৪ ডট কম
শিক্ষার্থীদের কৈশোরকালীন সচেতনতা বৃদ্ধির সহায়ক কেন্দ্র এডোলেসেন্ট কাউন্সেলিং সেন্টার স্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ইতিবাচক স্বপ্নময় নারায়ণগঞ্জ বিনির্মাণে জেলা প্রশাসনের অনন্য দশটি উদ্যোগের মধ্যে এডোলেসেন্ট কাউন্সেলিং সেন্টার অন্যতম। আজ এডোলেসেন্ট কাউন্সেলিং সেন্টার স্থাপন সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ।
এসময় তিনি সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে নানারকম দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ সচিব পদোন্নতি প্রাপ্ত) সেলিম রেজা সহ অন্যন্যরা।
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও মাদ্রাসা) যে কোন নিরাপদ কক্ষে (ওয়াশরুম/ছাত্রীদের কমনরুম) মাসিককালীন ব্যবস্হাপনার জন্য স্হাপনকৃত স্যানিটারি প্যাডসহ প্রাথমিক চিকিৎসা উপকরণ সংরক্ষণ করা বিষয়ে আলোচনা করা হয়।

