বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একে এম শামীম ওসমানের জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার বাদ আছর ফতুল্লার উম্মুল ক্বুরা হাফেজ্জী হুজুর (রঃ) মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ এতিমদের নিয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি টিপু সুলতান, সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বি প্রান্ত, সাংগঠনিক সম্পাদক মাহবুব সৌরভ, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন সুমিত, ফয়সাল, ইমরান, রোমান, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা শুভ,আশিক প্রমূখ।

