বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রুপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম’র ১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহষ্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, সিডি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ ইলিয়াস আলী (২৭) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার চরদেহুন্দা গ্রামের বাসিন্দা।
শুক্রবারে সন্ধ্যায় র্যাব-১১ এর এক প্রেসি বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পরিচালক মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ ইলিয়াস আলী @ মোঃ ইলিয়াস আলী দেহুন্দাভী (২৭) ২০১৩ সালে গাজীপুর অস্টেলিয়া লিমিটেড কারখানায় চাকুরী করা অবস্থায় জঙ্গিবাদে জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে পুরোপুরিভাবে জঙ্গি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়। দেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করাই চুড়ান্ত লক্ষ্য বলে জানায়। এ লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করে এবং সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে নরসিংদী ও নারায়ণগঞ্জ এলাকায় সদস্য সংখ্যা বাড়ানোর জন্য টেলিগ্রাম আইডি, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভুয়া ফেইসবুক আইডি, ফেইসবুক গ্রুপ, ম্যাসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানায় যে, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা এর আশে পাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার স্বশরীরে ও অনলাইনে মিলিত হয়ে সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালিয়ে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

