বিজয় বার্তা ২৪ ডট কম
লেডিস ক্লাব এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ২০০ এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল,জুস, চকোলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সরকারি আশ্রয়কেন্দ্রে এই বিতরণ করা হয়।
এসময় লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নাসরিন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি আনজুম্মান আরা আকছির সহ অন্যান্যরা।

