বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে দুলা ভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক গার্মেন্স শ্রমিক সুমন মিয়া খুন হয়েছে।
বৃহষ্পতিবার রাত সাড়ে ১১ টায় সদর উপজেলার মুসলিমনগর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক দুলাভাই হাবিবুল্লাহকে ঘটনাস্থল থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
নিহত মো. সুমন (২৬) কিশোরগঞ্জ জেলার রশিদাবাদ গ্রামের মৃত মুসলিম উদ্দীনের ছেলে। গ্রেফতারকৃত হাবিবুল্লাহ (৩২) কিশোরগঞ্জ জেলার লতিফপুর মোড় থানা শ্রীমন্তপুর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে। সে বর্তমানে ফতুল্লার মুসলিমনগর লিপন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
নিহতের স্বজনরা জানান, রাতে মুসলিম নগর এলাকায় বাড়ির পাশে পারিবারিক ঝগড়াঝাটির এক পর্যায়ে তর্কাতর্কির সৃষ্টি হয়। এসময় এক পর্যায়ে এক দোকান থেকে চাকু নিয়ে হাবিবুল্লাহ তার শ্যালক সুমনকে ছুড়িকাঘাত করলে সুমন মাটিতে লুটিয়ে পরে যায়। পরে সুমনকে স্থানীয়রা উদ্ধার করে রাত সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে দুলাভাই হাবিবুল্লাহ এর ছুরির আঘাতে শ্যালক সুমন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক হাবিবুল্লাহকে গ্রেফতার করেছে। নিহতের লাশ ময়নাতন্তের জন্য নারায়গঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

